কবে দেশে ফিরছেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে—কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা

2025-07-05T18:38:24+00:00
2025-07-05T18:38:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কবে দেশে ফিরছেন তারেক রহমান?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২৮৯)
X

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে—কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে। যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন, সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে তারা বলছেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন। 

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে। তবে সেটিও চূড়ান্ত কিছু নয়। যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা, বাসভবন, রাজনৈতিক কার্যালয়সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয়।

বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান, তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ-অভ্যর্থনা জানাতে প্রস্তুত। কিন্তু তিনি এখনই ফিরবেন কি না, সে বিষয় চূড়ান্ত হয়নি। এ ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তাসহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে। তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয়, সেটি দেখা হচ্ছে।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে। তবে সেটিও চূড়ান্ত কিছু নয়।

আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে। এর কারণ, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে বিএনপি ৩৬ দিনের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের বর্ষপূতিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির। ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন; নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে। তবে ঢাকায় দলের উচ্চপর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেননি।

নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। সেদিন বিমানবন্দরসহ রাজধানীতে বৃহত্তম জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলের। সে ক্ষেত্রে চলতি জুলাই বা আগস্টে তার ফেরার বিষয়ে কিছুটা অনিশ্চয়তার সৃষ্টি করেছে বর্ষা। আষাঢ় ও শ্রাবণ—এই দুই মাস বর্ষাকাল। 

বর্ষায় বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দরসহ ঢাকায় বিএনপির যে বড় জনসমাগমের পরিকল্পনা রয়েছে, তাতে ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে জুলাই-আগস্টে তারেক রহমানের দেশে ফেরায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে দলের কেউ কেউ মনে করছেন।

তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে আরও কয়েকটি আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর একটি হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে অথবা তফসিল ঘোষণার পরপর। এ সময়ে দেশে ফিরে তিনি দলের পক্ষে একটি জোয়ার সৃষ্টি করে নির্বাচনে ভালো ফল আদায়ে ভূমিকা রাখতে পারেন।

আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তাসহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে। তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয়, সেটি দেখা হচ্ছে। এ রকম পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে নানামুখী চিন্তা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের।

তারেক রহমান কবে দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে ঢাকায় বিএনপির নেতারা বলে থাকেন ‘শিগগিরই’ দেশে ফিরবেন তিনি। গত ১০ জুন গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, ‘তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।’ কবে ফিরবেন, সে প্রশ্নের জবাবে বলেন, ‘শিগগিরই ফিরবেন।’ 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy