অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা ভাঙল আশ্রয়ণ প্রকল্পের ৬০ ঘর

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘর হারিয়ে খোলা আকাশের

2025-01-21T21:27:18+00:00
2025-01-21T21:27:18+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা ভাঙল আশ্রয়ণ প্রকল্পের ৬০ ঘর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৯:২৭ পিএম   (ভিজিট : ৪১৩)
X

পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। 

এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের। তবে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় চেয়ারম্যানের।

মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন ৬০টি পরিবার। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সেই জায়গার ওপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের। জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি।
গত ৮ আগস্ট রাতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গুঁড়িয়ে দেওয়া হয় আশ্রয়ণ প্রকল্পের সবগুলো ঘর। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিলে জায়গা নিয়ে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আকরাম প্রামাণিক, উম্মত প্রামাণিক, আক্কাস প্রামাণিক, ইসমাইল প্রামাণিকসহ স্থানীয় চক্রটি।

নাম প্রকাশে অনিচ্ছুক উচ্ছেদ হওয়া একাধিক গৃহহীন পরিবারের সদস্যরা কান্না জড়িত কণ্ঠে বলেন, সরকার আমাদের জন্য ঘর ও একটু জায়গা দিয়েছিল। বেশ ভালোভাবেই আমরা সবাই সেখানে বসবাস করছিলাম। কিন্তু হঠাৎ করে সরকার পরিবর্তন হওয়ার পরেই আমাদের ওপরে নেমে আসলো দখলদার সন্ত্রাসীদের নির্যাতন। আমরা অসহায় দরিদ্র মানুষ তাদের সামনে প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নেই। সবাই জানে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। শেষ জীবনে পথে পথে থাকতে হবে হয়ত। তবে যারা আমাদের ওপরে এই জুলুম নির্যাতন করেছে তাদের বিচার হবেই একদিন।

এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি। প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy