গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ আ.লীগের ৮১ নেতাকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গতকাল থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আওয়ামী

2025-02-09T14:21:14+00:00
2025-02-09T14:21:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ আ.লীগের ৮১ নেতাকর্মী আটক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২১ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

গতকাল থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ৮১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জানান, গাজীপুরের ৫ থানায় আটক করা হয়েছে ৪০ জনকে। অপরদিকে মহানগরের ৮ থানা থেকে আটক করা হয়েছে ৪১ জনকে। 

গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে। অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী। 

শনিবার রাতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে মহানগর ও জেলার ৬৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া শুক্রবার রাতে আটক হয় ১৬ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy