সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৫ শিক্ষার্থী

2025-02-09T17:51:56+00:00
2025-02-09T18:56:19+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫১ পিএম  আপডেট: ০৯.০২.২০২৫ ৬:৫৬ পিএম  (ভিজিট : ২৯৮)
X

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মাহিম আহমেদ সনু (২১), আলামিন (২০), রিয়ন (১৮), ইরফান (১৮) ও নাজমুল (১৯)।

আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী বলেন, আইডিয়াল ও সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আগে হয়তো কোনো শত্রুতা ছিল, এজন্য আজ এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় এখন পর্যন্ত আইডিয়াল কলেজের পাঁচ শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আইডিয়াল কলেজের ৫ শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে শিক্ষার্থী মাহিম আহমেদ সনুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

বর্তমানে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়েছেন। তারা ইট নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের সামনে চলে আসছেন। আবার বিপরীতে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ধানমন্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরে। কিছু সময় পর পর ইট নিক্ষেপ করে তারাও এগিয়ে যাচ্ছেন আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দিকে। 

এসময় বেশ কয়েক দফায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করতে দেখা যায়। তবে শিক্ষার্থীরা পুলিশের কার্যক্রম উপেক্ষা করেই ধাওয়া পাল্টা-ধাওয়া চালিয়ে যাচ্ছেন।

সংঘর্ষের কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, গত কয়েকদিন ধরেই বুলিং ও স্লেজিংয়ের জের ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য চলছিল। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy