স্বাধীনতা আনায় ভূমিকা রাখলে আমরা কেন স্বাধীনতা পাচ্ছি না: পরীমণি

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
স্বাধীনতা আনায় ভূমিকা রাখলে আমরা কেন স্বাধীনতা পাচ্ছি না: পরীমণি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৭ PM (Visit: 327)

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিবিসি বাংলায় এক অডিওতে সম্প্রতি শিল্পীদের অনিরাপত্তাসহ সৃজনশীল কাজে নানাবিধ বাঁধার সম্মুখীন হওয়া নিয়ে সাহসী বার্তা দিয়েছেন তিনি।

‘অনিরাপদ বোধ করছি’ দাবি করে বিবিসি বাংলায় পরীমণি বলেন, ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ।’ 

পরীমণি বলেন, ‘আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাঁধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই। সেখানে বাঁধা হয়ে দাঁড়াবে খুব অল্পসংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাব পেছপা হব, আমাদের সৃজনশীল কাজে বাঁধা আসবে... আমি অন্তত সেটা কোনোভাবে মেনে নিতে পারি না।’

অভিনেত্রীর কথায়, ‘যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্তা করা হলো। এখানে কী আবার ধর্ম বিরোধী ধর্মের উপরে কী আঘাত হচ্ছে আমি স্পষ্ট ভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে এরা আসলে কারা।’
পরীমণি শেষে বলেন, ‘এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু ভূমিকা রাখি তাহলে এই স্বাধীনতা কেন উপভোগ করতে পারছি না। এই স্বাধীনতা কারা উপভোগ করছে?’

এর আগে গতমাসেও শোরুম উদ্বোধনে তৌহিদী জনতার বাঁধা পেয়ে ফেসবুকে পরীমণি লিখেন, ‘এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে? অনিরাপদ বোধ করছি! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কী বলার আছে আর। এ দেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা ? এ দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy