সন্তান প্রসবের পর ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

কচুয়ায় ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ফাতেমা আকতার সন্তান প্রসবের পর মারা গেছেন। এ ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক মেহেদী হাসান

2025-03-10T21:36:33+00:00
2025-03-10T21:36:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্তান প্রসবের পর ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধীর মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:৩৬ পিএম   (ভিজিট : ২৯৮৫)
X

কচুয়ায় ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ফাতেমা আকতার সন্তান প্রসবের পর মারা গেছেন। এ ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক মেহেদী হাসান প্রদীপকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মেহেদী হাসান প্রদীপ উপজেলার আশ্রাফপুর গ্রামের আ. রহিমের ছেলে। নিহত বাকপ্রতিবন্ধী ফাতেমা একই গ্রামের শেখ ফরিদের বোন।

জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ফাতেমাকে বিয়ের জন্য পারিবারিক চাপ দেওয়া হয়। বিয়ে না করায় ৩ মার্চ রাতে নিহত বাকপ্রতিবন্ধী ফাতেমার ভাই শেখ ফরিদ কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। একই দিন রাতে আসামি মেহেদী হাসান প্রদীপকে আটক করে পুলিশ।

গতকাল বাকপ্রতিবন্ধী ফাতেমা নিজ বাড়িতে একটি কন্যাসন্তান প্রসব করেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, কন্যা শিশুর পিতৃত্ব নিশ্চিত করতে নিহত বাকপ্রতিবন্ধীর ময়নাতদন্ত করা হয়েছে। পরে শিশুর ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় শনাক্ত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy