নারীর প্রতি ‘অশালীন মন্তব্য’ করায় হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনপরিসরে মাইকে নারীকে ‘বেশ্যা’ বলার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন

2025-05-05T20:23:32+00:00
2025-05-05T20:23:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীর প্রতি ‘অশালীন মন্তব্য’ করায় হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৮:২৩ পিএম   (ভিজিট : ৪৭১)
X

জনপরিসরে মাইকে নারীকে ‘বেশ্যা’ বলার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন সাংস্কৃতিক নারী ব্যক্তিত্ব।

আজ সোমবার (৫ মে) দুপুরে অ্যাডভোকেট পলাশের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।

এনসিপির তিন নারী নেত্রীর মধ্যে রয়েছেন— সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। সাংস্কৃতিক নারী ব্যক্তিত্বরা হলেন— উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

বিবৃতিতে বলা হয়, “নারীদের উদ্দেশে প্রকাশ্য সভায় এমন ভাষা ব্যবহার নতুন বাংলাদেশের চেতনার পরিপন্থী। বিশেষত, জুলাই অভ্যুত্থানে নারীর অবদান ছিল ঐতিহাসিক, এ দেশে নারী অবমাননার জায়গা নেই।”

তারা উল্লেখ করেন, “নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ভিন্নমত থাকতে পারে। কিন্তু যৌনবাচক গালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নারীর মর্যাদা, স্বাধীনতা ও লড়াইকে অপমানিত করে।”

নোটিশে আরও প্রশ্ন তোলা হয়, হেফাজতের নেতারা নিজেদের পরিবারে নারী সদস্যদের ইসলামি আইন অনুযায়ী সম্পত্তি দিয়েছেন কি না।

এছাড়াও, হেফাজতের আওয়ামী লীগের সঙ্গে অতীত সংশ্লিষ্টতা এবং একটি রাজনৈতিক দল-ঘেঁষা সংগঠন হিসেবে তাদের প্রকাশ্যে সভা করার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এনসিপির নেত্রী নীলিমা দোলা বলেন, “কারও মতভেদ থাকতে পারে, কিন্তু নারীদের নিয়ে এভাবে কথা বলা সরাসরি নিপীড়নের নামান্তর। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চাই, এই ধরনের আচরণের দায়ে হেফাজতকে জবাবদিহির মুখে পড়তে হবে।”





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy