যশোরে ফেনসিডিল মামলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ফেনসিডিল মামলায় তাসলিমা বেগম নামে এক নারীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার

2025-05-26T19:27:01+00:00
2025-05-26T19:27:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ফেনসিডিল মামলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৪০)
X

যশোরে ফেনসিডিল মামলায় তাসলিমা বেগম নামে এক নারীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুর রহমান।

সাজাপ্রাপ্ত তাসলিমা বেগম যশোরের শার্শা উপজেলার দৌলতপুর গ্রামের ইরাজুল ইসলাম ওরফে মিরাজুল ইসলামের স্ত্রী।

মামলার সংক্ষিপ্ত বিবরণী জানা যায়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর বিকেলে র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের একটি দল বেনাপোল গাতিপাড়া রোডের বড় আচড়া এলাকায় অভিযান চালিয়ে তাসলিমাকে আটক করে। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার পর র‌্যাব সদস্য এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই রোকনুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন এবং আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy