অপহৃত শিশুকে মায়ানমার সীমান্ত এলাকা থেকে উদ্ধার : গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ৭ মাসের অপহৃত শিশুকে মায়ানমার সীমান্তঘেঁষা গহীন পাহাড়ী এলাকা থেকে উদ্ধার

2025-07-17T19:22:41+00:00
2025-07-17T19:22:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অপহৃত শিশুকে মায়ানমার সীমান্ত এলাকা থেকে উদ্ধার : গ্রেফতার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:২২ পিএম   (ভিজিট : ২৯৪)
X

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ৭ মাসের অপহৃত শিশুকে মায়ানমার সীমান্তঘেঁষা গহীন পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে বায়েজিদ থানা পুলিশ৷ 

গত ১৫ জুলাই সকালে বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকার কবরস্থান সংলগ্ন বাবুল মিস্ত্রির বাড়ি থেকে ৭ মাস বয়সী শিশুটি অপহৃত হয়৷ অপহরণের ১৮ ঘন্টার মধ্যে সাঁড়াশী অভিযান চালিয়ে কক্সবাজারের রামু থানার সীমান্তবর্তী গির্জানিয়ার প্রত্যন্ত পাহাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭ মাস বয়সী শিশু অজিহা আহমেদ নুরকে উদ্ধার করে৷ এসময় সুমাইয়া আক্তার (১৯) ও মোঃ নুরুল আলম (৪০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়৷ 

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বাংলাদেশ বুলেটিনকে জানান, শিশুটি অপহরণের পর সিএমপি'র উত্তর বিভাগের উর্ধ্বতন অফিসারদের সার্বিক নির্দেশনায় বায়েজিদ থানা পুলিশের একটি টিম শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে৷ তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করে৷ তবে চিক্রটি কৌশলে দ্রুত স্থান পরিবর্তন করে কক্সবাজারের রামু থানার মিয়ানমারের সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ী এলাকার চলে যায়৷ 

পুলিশের টিমটি ভোর সাড়ে চারটায় কক্সবাজারের রামু থানার সীমান্তবর্তী গির্জানিয়ার প্রত্যন্ত পাহাড়ী এলাকার দক্ষিণ মৌলভি কাটা জালাল আহমেদ বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়৷ 

গ্রেফতারকৃত অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বিকার করেছে বলে জানান ওসি বায়জিদ বোস্তামী। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy