রূপসায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার রূপসা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।রোববার (২৭ জুলাই) গভীর

2025-07-28T19:44:06+00:00
2025-07-28T19:44:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপসায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৭৩)
X

খুলনার রূপসা উপজেলায়  গলায় ফাঁস দিয়ে আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

রোববার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দুবাই প্রবাসী মোঃ শফিকুল ইসলাম জমাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে রোববার গভীর রাতে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে আশপাশের লোকজন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে রূপসা থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

সোমবার (২৮ জুলাই) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy