জুলাই অভুত্থানে বিএনপির ৪২২ নেতাকর্মী শহীদ হন: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই বলছে, ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চাই। যদি

2025-10-19T16:41:53+00:00
2025-10-19T16:41:53+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
জুলাই অভুত্থানে বিএনপির ৪২২ নেতাকর্মী শহীদ হন: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ১১০)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই বলছে, ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চাই। যদি তাই হয়, তাহলে সংশয় থাকবে কেন? পিআর দাবিতে আন্দোলন করছে কিছু দল, এটাই গণতান্ত্রিক চর্চা। এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি।

আজ রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জুলাই গণঅভুত্থানে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং তার তালিকা প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে বিভিন্ন দাবি নিয়ে কথা বলবে, জনমত তৈরি করার চেষ্টা করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন সংগ্রাম করবে। তার জন্য তো আমরা জীবন দিয়েছি। সেটার চর্চা থাকবে।

তিনি আরও বলেন, আমার একটি বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে। গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময়, তারা আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এটাকে স্বাগত জানাই এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। তারা যথেষ্ট সম্মানের সহিত কথাগুলো বলেছেন। আমি মনে করেছি বিষয়টি স্পষ্ট করা দরকার।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমি গতকাল একটি অনুষ্ঠানে কিছু কথা বলেছিলাম, সেখানে ঠিক কি বলেছিলাম সেটি এখন আবার বলছি- গত শুক্রবার জুলাই জাতীয় সনদ অনুষ্ঠানকে কেন্দ্র করে তার আগে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে। তার প্রেক্ষিতে আমাকে প্রশ্ন করা হলে আমি বলেছিলাম, জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গেও কথা বলেছিল। ঐকমত্য কমিশনের সঙ্গেও কথা বলেছিল, তাদের একটা যৌক্তিক দাবি ছিল। সেই যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম। সেটি কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ সঠিকভাবে গ্রহণ এবং সংশোধন করেছেন। এরপর তাদের অসন্তোষ থাকার কথা নয়। সেখানে যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এবং তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধা নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, যেটা আমি ইন্টারভিউতে দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। 

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আমি মনে করি না আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। তবে আংশিক বক্তব্য কাট করে তারা (এনসিপি) কথা বলেছে বলে আমার মনে হয়। কারণ আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি যে, ওখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না।

দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমার মনে হয় এ বিষয়ে পরে কথা বলা যাবে। কারণ বিষয়গুলো তদন্তাধীন আছে। সরকার সম্ভবত একটা তদন্ত টিম করেছে, তাদের তদন্তে কি আসে দেখা যাক। তবে আমার মনে হয়, কিছু কিছু ঘটনা একইসূত্রে গাথা। 








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy