নীলফামারীতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারী সরকারী কলেজের আয়োজনে সোমবার সকালে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।কলেজের হল রুমে সাহিত্য ও সংস্কৃতি

2025-11-10T16:09:46+00:00
2025-11-10T16:09:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম   (ভিজিট : ২৩৫)
X

নীলফামারী সরকারী কলেজের আয়োজনে সোমবার সকালে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের হল রুমে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা চৌধুরী ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসাইন।

সভাপতিত্ব করেন গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গনিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রিয়া মনি ও বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী কল্যান কুমার রায়।

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগীতা কমিটির আহবায়ক মোঃ জাহেদুল ইসলাম জানান, কলেজ শিক্ষার্থীদের নিয়ে দুইদিন ব্যাপী ক্বেরাত, হাম ও নাত, কবিতা আবৃতি, বিতর্ক(বাংলা ও ইংরেজি), উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তব্য, দেশাত্ববোধক গান, লোক সংগীত, আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, একক অভিনয়, পুজিঁ পাঠ, নৃত্য, গীতা পাঠ, শ্যামা সঙ্গীত/ভক্তি গীতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 

আগামী ১৮ নভেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy