ইসলামপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করেছে উপজেলা শ্রমিক দল ও

2025-11-11T19:35:50+00:00
2025-11-11T20:05:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম  আপডেট: ১১.১১.২০২৫ ৮:০৫ পিএম  (ভিজিট : ১৭৬)
X

জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করেছে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দল।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জালাল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ ওহাব মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার ও বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক লাভলু শেখ এবং সদস্য সচিব শামীম আহম্মেদ প্রমুখ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয়। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy