ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে: আমানউল্লাহ

কেরানীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে দেশের মানুষ স্বস্তি প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের

2025-11-18T20:19:00+00:00
2025-11-18T20:21:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে: আমানউল্লাহ
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম  আপডেট: ১৮.১১.২০২৫ ৮:২১ পিএম  (ভিজিট : ৮৬)
X

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে দেশের মানুষ স্বস্তি প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান। 

তিনি বলেন, “ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার দেখার অপেক্ষায় ছিল বাংলার জনগণ। এই রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।”

মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অমানউল্লাহ বলেন, “দেশবাসী স্বস্তি পেয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলেই খুব দ্রুত এই রায় কার্যকর হবে বলে আমরা আশা করি। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে দেশ সঠিক পথে এগোবে।”

তিনি আরও বলেন, “এই রায়ে জনগণের দাবি ও অনুভূতিই প্রতিফলিত হয়েছে। পিলখানায় সেনাহত্যা, শাপলা চত্বরের নৃশংস হত্যাসহ অতীতের সব গণহত্যার বিচার একে একে করা হবে।”

বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি। আমান বলেন, “জনগণের দাবি এখন একটাই—ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।”

অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছামিউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, কলেজ অধ্যক্ষ মো. লিয়াকত আলী, গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আলী অভি, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়া এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy