বহিরাগত হওয়ার প্রশ্নই আসে না, যারা বলছেন ভুল বলছেন: কৃষিবিদ তুহিন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, 'কেন্দ্রীয় নেতা হিসেবে দেশনায়ক

2025-11-23T10:31:45+00:00
2025-11-23T12:06:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটমোহরে গণমিছিল
বহিরাগত হওয়ার প্রশ্নই আসে না, যারা বলছেন ভুল বলছেন: কৃষিবিদ তুহিন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১০:৩১ এএম  আপডেট: ২৩.১১.২০২৫ ১২:০৬ পিএম  (ভিজিট : ৮৪)
 হাসান জাফির তুহিনের নেতৃত্বে গণমিছিল বের করেন নেতাকর্মীরা।
X

হাসান জাফির তুহিনের নেতৃত্বে গণমিছিল বের করেন নেতাকর্মীরা।

পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, 'কেন্দ্রীয় নেতা হিসেবে দেশনায়ক তারেক রহমান আমাকে পাবনা-৩ আসনে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি পাবনারই সন্তান, আমি ও আমার পরিবার এখানকার ভোটার হয়েছি। ফলে বহিরাগত হওয়ার প্রশ্নই আসে না। যারা বলছেন তারা ভুল বলছেন। আশা করি তারা অবিলম্বে তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসবেন। তারা যদি দলকে ভালবাসেন অবশ্যই তারা দ্রুত সময়ের মধ্যে ফিরে এসে ধানের শীষের বিজয়ে কাজ করবেন। সামান্য কিছু নেতাকর্মী সর্বোচ্চ ৫ ভাগ তারা বাইরে আছেন। তারাও আমাকে বলেছেন খুব শিগগির তারা মূলধারায় ফিরে আসবে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মানবেন।'

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে ধানের শীষের পক্ষে গণমিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন সন্ধ্যায় কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়।

চাটমোহর বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়ে চাটমোহর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচর খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে চাটমোহর পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হন। ব্যানার ফেস্টুন ও নেচে গেয়ে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলে অংশ নেন। পরে ৫টার দিকে কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।

গণমিছিলে ফরিদপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকু, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy