বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাভারের বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।শনিবার (২২

2025-11-22T17:39:27+00:00
2025-11-22T18:14:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ৬:১৪ পিএম  (ভিজিট : ৪৯০)
X

সাভারের বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মাদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। প্রাথমিকভাবে এর উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলে জানানো হয়েছিল।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে এর উৎপত্তিস্থল।

গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এ ঘটনায় ১০ জন মারা যান। সারাদেশে আহত হন কয়েকশ মানুষ।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy