ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর একটি হোটেলে নৈশভোজের

2025-11-23T10:56:31+00:00
2025-11-23T10:56:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৈশভোজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ এএম   (ভিজিট : ৫২)
ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টা নৈশভোজের আয়োজন করেন। ছবি: সংগৃহীত
X

ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টা নৈশভোজের আয়োজন করেন। ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর একটি হোটেলে নৈশভোজের আয়োজন করেন। শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এ নৈশভোজে দুই দেশের গভীর সম্পর্ক, ইতিহাস ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

বক্তব্যে তিনি বলেন, ভুটান বাংলাদেশের চিরন্তন বন্ধু এবং দুই দেশের সম্পর্ক সাংস্কৃতিক সাদৃশ্য, পারস্পরিক সম্মান ও আস্থার ওপর প্রতিষ্ঠিত। একই দিনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন ও কানেক্টিভিটি বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

ভুটানের প্রধানমন্ত্রী তোবগে বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন এবং ড. ইউনূসের উন্নয়ন ভাবনার প্রশংসা করে দুই দেশের ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নৈশভোজ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।





  বিষয়:   প্রধান উপদেষ্টা  ভুটান  শেরিং তোবগে 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy