ঘোড়াঘাটে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে সকল কর্মচারীদের সমন্বয়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

2025-12-04T13:42:18+00:00
2025-12-04T13:42:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪২ পিএম   (ভিজিট : ৩১)
দিনাজপুরের ঘোড়াঘাটে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মচারী কল্যান সমিতি।
X

দিনাজপুরের ঘোড়াঘাটে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মচারী কল্যান সমিতি।

দিনাজপুরের ঘোড়াঘাটে সকল কর্মচারীদের সমন্বয়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও  মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায়  ঘোড়াঘাট উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে সরকারি কর্মচারীদের সমন্বয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহ্ মো. আব্দুর রেজা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মতিন, উপ-সহকারি কৃষি কর্মকতা মো. আসাদুজ্জামান আসাদসহ অনেকে। মানববন্ধনে বক্তারা সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তাবায়নে সরকারের কাছে জোরদাবী জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy