দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত॥ গুলিবিদ্ধ ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনয়নের পচাভিটা গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ

2025-12-05T14:20:21+00:00
2025-12-05T14:20:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত॥ গুলিবিদ্ধ ২
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২:২০ পিএম   (ভিজিট : ৬২)
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনয়নের পচাভিটা গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় রবজেল ফরাজী ও ইউসুফ নামে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে জানাগেছে।নিহত রফিক পেশায় একজন কৃষক এবং পচাভিটা গ্রামের মৃত মতআলীর ছেলে। 

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন বাড়ির পাশে একটি দোকানে বসে ছিল। এ সময় মোটরসাইকেলে যোগে কয়েকজন দুর্বৃত্ত এসে এলাপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রফিকুল নিহত হয়। 

এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামের আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়রা  জানিয়েছেন । তাদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পরপরই খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে ঐ এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।  








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy