জামায়াতের উদ্যোগে শ্রীপুরে যুব ও ছাত্র সমাবেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গাজীপুর সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

2025-12-06T19:21:06+00:00
2025-12-06T19:21:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াতের উদ্যোগে শ্রীপুরে যুব ও ছাত্র সমাবেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ৩৮০)
X

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গাজীপুর সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার যুবক উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের উপর। দেশের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণরা নৈতিকতা এবং শিক্ষার আলোকে সমাজে নেতৃত্ব দিতে পারবে। এছাড়া চাঁদাবাজি, হয়রানি ও সামাজিক অপরাধ বন্ধ না হলে দেশের উন্নয়ন টেকসই হবে না। তাই সবাইকে আইন ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা নেওয়া অপরিহার্য। তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে বড় হতে হবে, যাতে তারা সমাজের কল্যাণে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো গাজীপুর-৩ আসনে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং চিকিৎসা খাতের মান বৃদ্ধি করা। এছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দল কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও সুসংগঠিত কাঠামোর মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণে কাজ করা হবে। তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া অত্যন্ত জরুরি।”

সমাবেশে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ রক্ষা, নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বোধ বৃদ্ধি এবং সমাজের উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। 

বক্তারা বলেন, “তরুণরা যদি মাদক ও অন্য সামাজিক অশুভ কার্যক্রম থেকে দূরে থাকে, তবে দেশ দ্রুত উন্নয়নের পথে এগোবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাম্মদ আবদুল হাকিম। সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; ইয়াসিন আরাফাত, সভাপতি, গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবির; অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ সমাবেশ যুব ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বর্ধিত হবে এবং তরুণ সমাজকে মাদকমুক্ত, দায়িত্বশীল এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নের দিকে বড় পদক্ষেপ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy