মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আড়াইহাজারে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।রোববার রাতে

2026-01-05T17:36:15+00:00
2026-01-05T17:36:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২০১)
X

আড়াইহাজারে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২ আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

রোববার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এতে ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগী ও গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, মাহফিল শেষ করে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এ সময় ডাকাতরা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলার একপর্যায়ে ডাকাত দল আহতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ  ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর ডাকাতরা দ্রুত পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ওসি  মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy