শিবপুরে শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে এসিল্যান্ড

শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

কনকনে ঠান্ডা আর তীব্র শীতে অসহায় মানুষজন যখন কাঁপছে ঠিক তখনই কম্বল নিয়ে তাদের পাশে দাড়িয়েছে শিবপুর উপজেলা

2026-01-06T14:55:48+00:00
2026-01-06T18:20:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে এসিল্যান্ড
শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৬:২০ পিএম  (ভিজিট : ১৫৬)
X

কনকনে ঠান্ডা আর তীব্র শীতে অসহায় মানুষজন যখন কাঁপছে ঠিক তখনই কম্বল নিয়ে তাদের পাশে দাড়িয়েছে শিবপুর উপজেলা প্রশাসন। শীতের রাতে মানবতার এই উষ্ণ ছোঁয়া পেয়ে আনন্দিত হয়েছে অসহায় মানুষজন।

সোমবার  (০৫ জানুয়ারী) রাতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলার দুলালপুর মোড়, গড়বাড়ী বাজার, শিবপুর  বাসস্ট্যান্ড, কলেজ গেইটসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভাসমান ও নিম্ন আয়ের শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুঃ আব্দুর রহিম। 

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর তত্ত্বাবধানে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড আব্দুর রহিম। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy