রাজবাড়ীতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার

2026-01-09T18:44:26+00:00
2026-01-09T18:44:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৪৪)
X

রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেরাডাঙ্গা এলাকায় সেনাবাহিনী ও রাজবাড়ী সদর থানার পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সাগর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড ব্ল্যাংক গুলি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার বেরাডাঙ্গা গ্রামের মোঃ খোকন শেখের ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতারকৃত আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy