দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণে বিলাইছড়িতে ভ্রাম‍্যমাণ আদালত

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণ ও এর লক্ষে ব‍্যবসা প্রতিষ্ঠানে দ্রব‍্যমূল‍্য চার্ট প্রদর্শন বিষয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী

2026-01-14T20:26:24+00:00
2026-01-14T20:26:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণে বিলাইছড়িতে ভ্রাম‍্যমাণ আদালত
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ১২২)
X

দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণ ও এর লক্ষে ব‍্যবসা প্রতিষ্ঠানে দ্রব‍্যমূল‍্য চার্ট প্রদর্শন বিষয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট হাসনাত জাহান খান এর নেতৃত্বে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

১৪ জানুয়ারি (বুধবার) উপজেলা সদরের বিলাইছড়ি বাজারে এ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোস্তফা কামাল এবং বিলাইছড়ি থানার এসআই মোঃ নাদিমসহ ৩ পুলিশ সদস‍্য।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধি লঙ্ঘন পরিলক্ষিত হওয়ায় ৩জন ব‍্যবসায়ীকে বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। 

জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মধ‍্যে দ্রব‍্যমূল্য তালিকা না থাকার অপরাধে বিসমিল্লাহ্ ষ্টোরকে ৩৮ ধারায় ১হাজার টাকা, সুমন ষ্টোরকে ৩৮ ধারায় ১হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয় অপরাধে ইসহাক ষ্টোরকে ৫১ ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy