প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম (ভিজিট : ৩১২)

X
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম (VWBP)-এর আওতায় বিলাইছড়িতে দুস্থ ও সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার লঞ্চঘাট এলাকায় বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের মোট ১ হাজার ২৫০ জন সুবিধাভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয়।
বিলাইছড়ি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। অপরদিকে কেংড়াছড়ি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) ও ইউপি সচিব শান্তিবরণ তালুকদার।
চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া এবং পল্লী উন্নয়ন অফিসের প্রতিনিধি অনুপ বড়ুয়া।
এ সময় চাল বিতরণে সহায়তা করেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের নারী সদস্য রানী বালা তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্যা ও জ্যোতিময় চাকমা। এছাড়া কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ক্যহ্লাপ্রু মার্মা, দয়ারঞ্জন চাকমা, রিপন চাকমা, ভাগ্যলাল চাকমা ও ভুবনজয় চাকমাও উপস্থিত ছিলেন।