নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাকেরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

বাকেরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে

2026-02-06T21:55:02+00:00
2026-02-06T21:55:02+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাকেরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ২৪২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ভোটকেন্দ্রে প্রয়োগ করে ভোটারদের আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম,বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: খায়রুল আলম সুমন, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ।

বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামান।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় হালদার ।

গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই কর্মশালায় উপজেলার সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোটকেন্দ্রে ব্যালট ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ এবং নির্বাচনী ফলাফল ঘোষণার বিভিন্ন কারিগরি ধাপ নিয়ে কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy