নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আধুনিক, টেকসই ও সমৃদ্ধ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসন গড়ার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন

2026-02-10T16:02:34+00:00
2026-02-10T16:02:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৫৯৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আধুনিক, টেকসই ও সমৃদ্ধ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসন গড়ার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইশতেহারটি প্রকাশ করেন। পরে দলের নেতাকর্মী ও সমর্থকেরা তা শেয়ার করেন।

ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের সেচ সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন এবং নদী থেকে পানি উত্তোলনের আধুনিক প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি আম সংরক্ষণাগার ও আমজাত পণ্য উৎপাদনের কারখানা স্থাপন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও আম ক্রয়ের ব্যবস্থার কথাও উল্লেখ রয়েছে।

এছাড়া শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘বেকার ভাতা’ চালু, কারিগরি ইনস্টিটিউট নির্মাণ এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার সড়ক পাকাকরণ, সীমান্ত এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, বিগত বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তি ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁ-১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত বিশেষ উপবৃত্তি চালু এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানের ব্যবস্থার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার বলেন, “আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণার কথা ছিল। তবে সকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ইশতেহার প্রকাশ করা হয়েছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy