ধামরাইয়ে সাংবাদিকের বসতবাড়িতে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে পেট্রোল নিক্ষেপ করে এক সাংবাদিকের বসতবাড়ির টিনের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক সুমন আহমেদ দৈনিক

2026-02-21T10:05:41+00:00
2026-02-21T10:05:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে সাংবাদিকের বসতবাড়িতে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ এএম   (ভিজিট : ৫০)
X

ঢাকার ধামরাইয়ে পেট্রোল নিক্ষেপ করে এক সাংবাদিকের বসতবাড়ির টিনের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক সুমন আহমেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।  

ভুক্তভোগী ওই সাংবাদিক জানান, রাতে পরিবারসহ ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ পানি পড়ার মতো আওয়াজ পান। কিছুক্ষণ পরই কক্ষের টিনের চালায় আগুনের ফুলকি দেখতে পান। পরে বাইরে বেরিয়ে নিজরাই প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিনের চালার একটি অংশ ও বেড়ার একটি অংশ পুড়ে যায়। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভুক্তভোগী সুমন আহমেদ বলেন, আগুনের ফুলকি দেখে বেরিয়ে দেখি আমার পাশের বাড়ির পরিত্যক্ত একটি ঘরের এক পাশের বেড়া ও আমার ঘরের এক পাশের বেড়ায় আগুন জ্বলছে। পরে আশপাশের সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমার ধারণা, কেউ শত্রুতা করে অগ্নিসংযোগ করতে পারে। আমি থানায় অভিযোগ করবো। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। 

এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে এসে দেখি দুটি বাড়িতেই বেড়ায় পোড়ার চিহ্ন রয়েছে। তবে দ্রুত নির্বাপণ করায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন ও সাধারণ সম্পাদক সবুজ আহমেদ এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy