নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস

অনলাইন ডেস্ক

সারাবাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন

2026-03-29T12:19:38+00:00
2026-03-29T12:19:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:১৯ পিএম   (ভিজিট : ৩৩)
X

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

রোববার (২৯ মার্চ) ভোরে মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি চক্রবর্তী (৩৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, ভোর ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চারজন বাস যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy