রামগতিতে প্রাথমিকের স্কুল ফিডিং প্রকল্পের উদ্বোধন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে রামগতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন স্কুল ফিডিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৯ মার্চ) আলেকজান্ডার সরকারি মডেল

2026-03-29T15:41:36+00:00
2026-03-29T15:41:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে প্রাথমিকের স্কুল ফিডিং প্রকল্পের উদ্বোধন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ২৬৭)
রামগতিতে প্রাথমিকের স্কুল ফিডিং প্রকল্পের উদ্বোধন
X

রামগতিতে প্রাথমিকের স্কুল ফিডিং প্রকল্পের উদ্বোধন

লক্ষ্মীপুরে রামগতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন স্কুল ফিডিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২৯ মার্চ) আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়। 

রামগতি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬ টি স্কুলের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের একযোগে খাবার প্রদান করা হয়। বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির যৌথ আয়োজনে প্রকল্পটি পরিচালিত হচ্ছে এতে জনপ্রতি ৩৯-৪০ টাকার খাবার বিতরণ করা হবে। খাবারের মধ্যে থাকছে ফর্টিফাইভ বিস্কুট কলা মৌসুমী ফল সিদ্ধ ডিম পাউরুটি এবং দুধ সপ্তাহে পাঁচ দিন এসব খাদ্য বিতরণ করা হবে। শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো অপুষ্টি দূর করা এবং ঝরে পড়া রোধকল্পে ২০২৫ সালে থেকে ২৭সাল পর্যন্ত সরকার  এই কর্মসূচি চালিয়ে যাবে। যাতে করে উপস্থিতির হার ৮০শতাংশের উপরে আনা এবং  ড্রপ আউট হার ১০ শতাংশ কমানো যায়। 

এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে দরিদ্র ও সুবিধা বঞ্চিত এলাকার শিশুদের বিদ্যালয় আসার আগ্রহ বৃদ্ধি করা। স্বদেশ পল্লী প্রতিষ্ঠান এসব খাবার সরবরাহ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির তত্ত্বাবধানে এসব খাবার বন্টন ও তদারকি করা হবে। 

এ উপলক্ষে রবিবার সকালে আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জ্জামান এর সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা শিক্ষা অফিসার সায়েদুর রহমান স্বপন, রামগতি পৌরসভা বিএনপি'র সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সৈয়দ মুর্তজা আল আমিন, যুবদল সভাপতি শিবলী নোমান, বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হক, স্বদেশ পল্লী জেলা কো -অর্ডিনেটর ইয়াসির আরাফাত উপজেলা কো -অর্ডিনেটর মোঃ মাহবুব উদ্দিন।  

শিক্ষা অফিসার সায়েদুর রহমান স্বপন জানান, প্রথম পর্যায়ে সারাদেশে ১৫৯ টি উপজেলায় একযোগে শুরু হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। এর আওতাই লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলার মধ্যে একমাত্র রামগতি উপজেলায় এ কর্মসূচি চালু হয়েছে। জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা থাকলেও ঠিকাদার জটিলতায় তখন শুরু করা যায়নি, রামগতির মোট ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থী এ সুবিধা পাবে সপ্তাহে পাঁচ দিন খাবার সুবিধা পাবেন শিক্ষার্থীরা খাবার মান যথাযথ রাখতে সতর্ক থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত খাবার বন্টন ও তদারকি কমিটি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy