বাসাইলে মামলার ২৪ ঘন্টার মধ্যে স্বর্ণসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

​টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের বাসাইলে এক বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৩

2026-04-13T16:12:46+00:00
2026-04-13T16:12:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসাইলে মামলার ২৪ ঘন্টার মধ্যে স্বর্ণসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
​টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ১২৪)
বাসাইলে মামলার ২৪ ঘন্টার মধ্যে স্বর্ণসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
X

বাসাইলে মামলার ২৪ ঘন্টার মধ্যে স্বর্ণসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের বাসাইলে এক বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৩ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৩ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দেউলী খন্দকার পাড়া গ্রামের রফিক খন্দকারের ছেলে সৈকত খন্দকার (৩০) ও রুবেল খন্দকারের ছেলে মোহাম্মদ বাঁধন খন্দকার (২২) এবং দাপনাজোর গ্রামের মৃত সৈয়দ কাজল আহমেদের ছেলে মো. সৈয়দ আব্দুল ওয়াহিদ ওরফে দেশ (২৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ভোরে খন্দকার পাড়া গ্রামের আনোয়ারা বেগম (৬৪) ফজরের নামাজ আদায়ের জন্য ওজু শেষ করে ঘরে ফেরার পথে এই হামলার শিকার হন। ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে আঘাত করে জোরপূর্বক কানের ৮ আনা ওজনের দুটি স্বর্ণের দুল টেনে ছিঁড়ে নিয়ে যায়। এতে ওই বৃদ্ধার দুই কান ছিঁড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছিনতাইকারীদের নৃশংসতায় বৃদ্ধার কানে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

​ঘটনার পর মামলা রুজু হলে বাসাইল থানা পুলিশের একটি চৌকস টিম সাঁড়াশি অভিযান শুরু করে। তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে।

​বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বাসাইল, সখিপুর, মির্জাপুর ও টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy