২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সেচ্ছাসেবী সংগঠন আমরা গোমাতলীবাসীর উদ্যেগে ভয়াল ২৯ এপ্রিলে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা

2026-04-29T12:46:55+00:00
2026-04-29T12:46:55+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৩৯০)
২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল
X

২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সেচ্ছাসেবী সংগঠন আমরা গোমাতলীবাসীর উদ্যেগে ভয়াল ২৯ এপ্রিলে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমরা গোমাতলীবাসীর আহবায়ক ব্যবসায়ী ফেরদাউস আলম ফিরোজ। 

সভায় কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর বলেন, কক্সবাজারে সব দলের নেতৃত্ব থাকলেও উন্নয়নে পিছিয়ে ঈদগাঁও। তিনি নেতৃত্বে থাকা সবদলের নেতৃবৃন্দকে একজায়গায় বসে ঈদগাঁও উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। 
তিনি বলেন, ৩৫ বছর আগে যে অবকাঠামোগত কারণে ঘূর্ণিঝড়ে গোমাতলীসহ উপকূলে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল। ৩৫ বছর পরেও টেকসই বেড়ীবাঁধ- স্লুইসগেট  না হওয়া অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। তিনি ২৯ এপ্রিলে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করেন।

আমরা গোমাতলীবাসীর সমন্বয়ক সাংবাদিক সেলিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে ও মাষ্টার আহমদ কবিরের পরিচালনায় স্মরণ সভায় ব্যবসায়ী হান্নান মিয়া, চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুদ্দিন, প্রধান শিক্ষক আবদুল জলিল, আবদুল মাবুদ, দিদারুল ইসলাম, শিক্ষক আবু ইউসুফ মোঃ ইয়াহিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।

স্মরণ সভায় ২৯ এপ্রিলে নিহত নুরুল হক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধা আবদুল শুক্কুরসহ অনেকেই মরণোত্তর সম্মাননা ও মানবতায় বিশেষ অবদান রাখায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে মরনোত্তর, সামসুল আলম মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সামসুল আলমকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।

সভায় ৩৫ বছর আগে ৯১ সালে ২৯ এপ্রিলের এইদিনে ভয়াল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা নুর হোসাইন ছিদ্দিকী। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy