ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সড়ক

2026-05-06T17:40:24+00:00
2026-05-06T17:40:24+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৩৬৬)
ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
X

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

য়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে নির্মিত এসব স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল বলে জানা গেছে।


বুধবার (৬ মে) সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া-মাস্টারবাড়ি বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন।


অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন এবং ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় সড়কের দুই পাশ থেকে অসংখ্য অস্থায়ী দোকানপাট, টিনশেড ঘর ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে সওজের জমি দখল করে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছিল। এতে একদিকে সরকারি সম্পত্তি দখল হচ্ছিল, অন্যদিকে সাধারণ মানুষের চলাচলেও সৃষ্টি হচ্ছিল ভোগান্তি।


সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন বলেন, “সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”


প্রশাসনের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy