শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়ার বিলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

2026-06-02T11:58:59+00:00
2026-06-02T11:58:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ৪৩)
শ্যামনগর গাবুরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা
X

শ্যামনগর গাবুরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়ার বিলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

সোমবার(১জুন) বিকালে স্থানীয়দের আয়োজনে এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।  দূর-দুরান্ত থেকে হাজারো দর্শক ছুটে আসেন এ ঘোড় দেীড় প্রতিযোগিতা দেখার জন্য।  

আয়োজক কমিটির সদস্য যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন প্রতিযোগিতায় দশটি ঘোড়া অংশ গ্রহণ করে।  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াগুলোর গতি ও দক্ষতা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেণ গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।  

রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাহিম রাজা প্রথম স্থান অধিকার করে।  বিজয়ী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অতিথিবৃন্দ পুরস্কৃত করেন।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  ঘোড় দৌড় শুধু বিনোদনের মাধ্যম নয়,এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।  




  বিষয়:   সাতক্ষীরা  শ্যামনগর  প্রতিযোগিতা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy