ধামরাইয়ে যুবককে পেটালেন আওয়ামী লীগ কর্মী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে মাদক কেনার অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়েছেন মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মী।

2026-06-09T10:53:43+00:00
2026-06-09T10:53:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে যুবককে পেটালেন আওয়ামী লীগ কর্মী
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মাদক কেনার অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়েছেন মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মী। এ মারধরের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মাদক বহনকারীকে পুলিশে না দিয়ে ও তাকে পেটানোর ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই আওয়ামী লীগ কর্মীর নাম মো. আনোয়ার হোসেন। তিনি বারবাড়িয়া এলাকার সুমন মিয়ার ছেলে। তিনি বারবাড়িয়া বাজার এলাকায় একটি স মিল পরিচালনা করেন। তবে মারধরের শিকার মাদক ক্রেতা ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

প্রায় এক মিনিটের পিটুনির ভিডিওতে দেখা যায়, মারধরের শিকার ব্যক্তিকে জেরা করছেন ওই আওয়ামী লীগ কর্মী। তার হাতে মাদক সদৃশ্য একটি পাউডার জাতীয় পণ্য দেখা যায়। যা তিনি পারভেজ নামে একজনের কাছ থেকে কিনেছেন বলে জানান। তার বাড়ি সুতিপাড়া বলে জানান তিনি। এ সময় তিনি মাফ চান ও জানান এই প্রথম এসেছেন সেখানে। একপর্যায়ে তিনি পায়ে ধরে মাফ চাইতে গেলে আওয়ামী লীগ কর্মী আনোয়ারের হাতে থাকা কাঠের টুকরা দিয়ে তাকে পেটাতে শুরু করেন।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি বারবাড়িয়া এলাকার পারভেজ নামে এক মাদক কারবারির কাছ থেকে হেরোইন কেনেন। সেখান থেকে বের হওয়ার পরপরই তাকে আটকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তীতে মারধর করা হয়। তবে মাদকসহ মাদকসেবি আটক ও মারধরের ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়নি বলে জানা যায়।

আওয়ামী লীগ কর্মী মো. আনোয়ার হোসেন বলেন, ”আমাদের এলাকায় একটা মাদক বাড়ি আছে, এখানে কেনাবেচা করে। আমি দেখলাম, প্রতিবাদ করলাম।”

মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ”আপনি বারবাড়িয়া স্টেশনে এসে ফোন কইরেন। আমি এলাকার ভাইব্রাদার, ছোট বড় সবাই আমাকে ভালোবাসে। কিনে হাজার হাজার লোক। আপনি আসলে ভালো হয়। চা খাইতে খাইতে গল্প করি ভাই।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy