মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুরে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সে উপজেলার চৌমুহনী

2026-06-25T15:56:12+00:00
2026-06-25T15:56:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৬১)
মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
X

মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করে। এ সময় তার বসতঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy