প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম (ভিজিট : ১৯)

X
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি আসাদুল ইসলাম (৫০)। তাঁর বাবার নাম রুস্তম আলী হাওলাদার। তিনি নগরের পাহাড়তলী থানার সাগরিকা হাজী ক্যাম্প এলাকার বাসিন্দা।
অপর নিহত ব্যক্তির নাম জানা যায়নি তবে বয়স আনুমানিক ৪৫ বছর।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীদের দাবি— কনটেইনার বোঝাই একটি লড়ি আরেকটা লড়িকে ওভারটেক করতে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপ দেয়। এতে ওই দুইজন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।