বাউবির ১০ ও ১১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের

2026-07-09T09:53:34+00:00
2026-07-09T09:53:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউবির ১০ ও ১১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৫৩ এএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমন বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত রাখা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে— এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম—২৪২ (২য় সেমিস্টার), বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই—ডিসেম্বর ২০২৫)—এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার, এমপিএইচ (এমপিএইচ) পরীক্ষা ২৫২ টার্মের ১ম ও ৩য় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা—২০২৫ (২৫২ টার্ম)—এর ১ম ও ২য় সেমিস্টার এবং বিবিএ (বিবিএ) পরীক্ষা—২৪১ টার্মের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy