আড়াইহাজারে নিহত সিয়ামের পরিবারের পাশে এমপি নজরুল ইসলাম আজাদ, ন্যায় বিচারের আশ্বাস

আড়াইহাজ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত সিয়ামের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন এমপি নজরুল ইসলাম আজাদ।শুক্রবার

2026-07-11T17:17:57+00:00
2026-07-11T17:17:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে নিহত সিয়ামের পরিবারের পাশে এমপি নজরুল ইসলাম আজাদ, ন্যায় বিচারের আশ্বাস
আড়াইহাজ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত সিয়ামের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন এমপি নজরুল ইসলাম আজাদ। 

শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্বস্ত্রীক ও দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদীতে নিহতের বাড়ীতে গিয়ে তিনি পরিবারের সদস্যদেরকে এ আশ্বাস ও শান্তনা দেন।

এ সময় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, "আড়াইহাজারের প্রতিটি পরিবার আমার পরিবার। একটি তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।"

প্রসঙ্গত, গত বুধবার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের মতিন ও মোক্তার হোসেনের পরিবারের মধ্যে সংঘর্ষ হলে মোক্তার হোসেনের প্রবাস ফেরৎ ছেলে সিয়াম(২৬) সহ উভয় পক্ষের ৮ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালের ( বেসরকারী) আইসিইউতে বৃহস্পতিবার সকাল ১১ টায় সিয়ামের মৃত্যু হয়।

নিহত সিয়ামের বাড়ীতে এমপি নজরুল ইসলাম আজাদের সহধর্মিনী নাইমা নুসরাত জিনিয়া এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy