জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা

কেন্দুয়া প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রোববার (২ আগস্ট) ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে

2026-08-02T13:19:03+00:00
2026-08-02T13:19:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা
কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:১৯ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রোববার (২ আগস্ট) ১১টায় কেন্দুয়া উপজেলা  পরিষদ হল রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান,উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ মতিউর রহমান (ইউএলও), কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভুইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সরকারি নিয়মানুযায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।  

পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা দিবসটি যথাযোগ্য মর্যাদা ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালন করে গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy