প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:১৫ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে আনসার ও ভিডিপির আয়োজনে ১০ দিন মেয়াদে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার সকালে পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান।
এ সময় সদর উপজেলার প্রশিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম, মহিলা প্রশিক্ষিকা কাশমিরা আক্তারসহ জেলা ও উপজেলার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে পঞ্চগড় পৌরসভা এলাকার ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেছে।