জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৮ শতাংশ

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি কমেছে। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ

2022-08-03T15:32:08+00:00
2022-08-03T15:32:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৮ শতাংশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৩:৩২ পিএম   (ভিজিট : ২৩৪)
X

চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি কমেছে। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা জুন মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

বুধবার (৩ আগস্ট) পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

লাগামহীনভাবে বেড়েই চলছিলো মূল্যস্ফীতির হার। ভোজ্যতেল ও গমসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বি ছিলো। এর প্রভাবে জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ব্যাপক বেড়ে যায়। তবে জুলাই মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমায় স্বস্তি ফিরেছে।

গত মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিলো ৭ দশমিক ৪৮ শতাংশ, জুন মাসে যা ছিলো ৭ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে, জুনে খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ছিলো ৮ দশমিক ৩৭ শতাংশ। আর জুলাইয়ে সেটি কমে হয়েছে ৮ দশমিক ১৯ শতাংশ।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, যারা বলেছিলো বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের বলতে চাই, আমরা শ্রীলঙ্কা হইনি, হবোও না। মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। খাদ্যের জাহাজ রাশিয়া থেকে সাগরে ভাসতে ভাসতে আমাদের তীরে আসবে।

-বাবু/শোভা





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy