বিশ্ব প্রিম্যাচ্যুরিটি দিবস আজ

বুলেটিন ডেস্ক

অন্যান্য

‘প্যারেন্টস এমব্রেস : এ পাওয়ারফুল থেরাপি’ অর্থাৎ পিতামাতার আলিঙ্গন : একটি শক্তিশালী থেরাপি’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে

2022-11-17T10:07:33+00:00
2022-11-17T10:07:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব প্রিম্যাচ্যুরিটি দিবস আজ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১০:০৭ এএম   (ভিজিট : ১৯৩)
X


‘প্যারেন্টস এমব্রেস : এ পাওয়ারফুল থেরাপি’ অর্থাৎ পিতামাতার আলিঙ্গন : একটি শক্তিশালী থেরাপি’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস-২০২২।

সারা বিশ্বের মতো দেশেও দিবসটি পালিত হচ্ছে।

সাধারণত একজন নবজাতক ৪০ সপ্তাহ বা ২৮০ দিন মায়ের গর্ভে থাকার পর জন্মগ্রহণ করে। এসময় পর্যন্ত শিশু মায়ের পেটে থাকার পর পৃথিবীতে এসে বেঁচে থাকার মতো পরিপক্বতা ও শক্তি অর্জন করে। কিন্তু মায়ের বিভিন্ন শারীরিক জটিলতায় কখনো কখনো সময়ের আগেই শিশুর জন্ম হয়ে যায়। ৩৭ সপ্তাহ বা ২৫৯ দিন পূর্ণ হওয়ার আগেই জন্ম নেওয়া এসব শিশুকে বলা হয় প্রিম্যাচিউর (অপরিপক্ব) নবজাতক।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন, নিউমোনিয়ার পর বিশ্বে নবজাতক-মৃত্যুর বড় একটি কারণ এই প্রিম্যাচিউর বার্থ অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই শিশুর জন্ম। প্রায় ৪৫ শতাংশ নবজাতকের মৃত্যু ঘটে সময়ের আগে জন্ম নেওয়ার কারণে। সারা বিশ্বে প্রতি বছর ১ কোটি ৫০ লাখ নবজাতক ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রতি ১০টি শিশুর মধ্যে একটি প্রিম্যাচিউর শিশু জন্মায়। তাদের মধ্যে অনেকেই থাকে স্বল্প ওজনের বা ২ হাজার ৫০০ গ্রামের কম। এসব শিশুর বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ। ফলে এ ব্যাপারে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে ২০১৭-২০১৮-এর তথ্যমতে, জন্মের দুই থেকে সাত দিন এবং ৮ থেকে ২৮ দিনের মধ্যে ১৮ শতাংশ নবজাতকের মৃত্যু হয়। প্রতি বছর ৯০ হাজার নবজাতকের মৃত্যু হয়। ঘণ্টায় মারা যায় ১০ থেকে ১১ জন নবজাতক। নবজাতক মৃত্যুর কারণগুলোর মধ্যে ১৯ শতাংশ প্রিম্যাচিউর অ্যান্ড লো বার্থ ওয়েট, ১৩ শতাংশ নিউমোনিয়া, ২৩ শতাংশ জন্মের সময় শ্বাসকষ্ট। এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে। 

সময়ের আগে নবজাতক জন্ম নেওয়ার কারণ সম্পর্কে চিকিৎসকরা বলেন, গর্ভাবস্থায় গর্ভবতী মা যেসব জটিলতার ভেতর দিয়ে যান, তার ওপর কিছুটা নির্ভর করে প্রিম্যাচিউর নবজাতক জন্ম। আরো কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মায়ের গর্ভকালীন সময়ে অপ্রতুল পরিচর্যা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy