সৌদি আরবে মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

সৌদি আরবে মানব পাচার চক্রের মূল হোতা জাহাঙ্গীর হোসেনকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তাকে

2022-12-02T15:56:06+00:00
2022-12-02T15:56:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৩:৫৬ পিএম   (ভিজিট : ২২০)
X

সৌদি আরবে মানব পাচার চক্রের মূল হোতা জাহাঙ্গীর হোসেনকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (২ ডিসেম্বর) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারজানা হক বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা নিয়ে সৌদি আরবে উচ্চ বেতন ও নানা সুবিধার কথা বলে অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ভিকটিমদের সৌদি আরবে পাঠিয়ে সেখানে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে আবার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy