দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর মতিঝিল থানায় দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রধান শাখার সাবেক সিনিয়র অফিসার ওমর

2022-12-14T18:06:38+00:00
2022-12-14T18:06:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১৬ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:০৬ পিএম   (ভিজিট : ২০৬)
X

রাজধানীর মতিঝিল থানায় দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রধান শাখার সাবেক সিনিয়র অফিসার ওমর ফারুককে পৃথক তিন ধারায় ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। একই মামলায় তার স্ত্রী নাজমা বেগমকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায় শেষে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামি ওমর ফারুক মৃধা মুন্সীগঞ্জের সিরাজদীখানের উত্তর মধ্যপাড়ার মৃত আব্দুল মজিদ মৃধার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর তারিখে ১০ কোটি টাকা মূল্যের একটি পে অর্ডার নগদায়নের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট লি. এর প্রধান শাখায় যান আসামিরা। তারা জাল জালিয়াতির মাধ্যমে পে অর্ডার তৈরি করে অবৈধভাবে তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে ১০ কোটি টাকা এবং পে অর্ডারটি নগদায়নের ব্যবস্থা গ্রহণ করে টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ওই বছরের ১৮ ডিসেম্বর উত্তরা ব্যাংক লিমিটেডের এজিএম সাদিকুর রহমান মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে দুদকের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রহমান ২০২০ সালের ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy