মাটিরাঙ্গা সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে

2023-01-02T17:28:07+00:00
2023-01-02T17:28:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গা সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৭৬)
X

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়  মানবিকতার নিদর্শন স্বরুপ বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি হিসেবে দুস্থ ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করেছে (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) মাটিরাঙ্গা জোন।

সোমবার (০২ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ০৩ জন অসহায় ও অসুস্থ রোগীর মাঝে ৫০ হাজার টাকা বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম মঞ্জুরুল কবীর পিএসসি ও জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন। 

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক বলেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের মানবেতর চাহিদা পরিপূরণে মানবিক সহায়তা প্রদান করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy