বাগেরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়ীখালী ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামে ঠাকুর পুকুরপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের

2023-01-02T18:53:45+00:00
2023-01-02T18:53:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৪০)
X

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়ীখালী ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামে ঠাকুর পুকুরপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। 

গতকাল রবিবার রাত ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগের ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন ফকির গ্রুপের সাথে আনিস মাঝি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ১১ জনকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। 

পেড়ীখালী ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে সন্ত্রাসী আনিস বাহিনীর সদস্যরা। আনিস বাহিনীর সদস্যরা আমিসহ ৭ জনকে কুপিয়েছে। কামরুলের পেটে কুপিয়ে ভুড়ি বের করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
 
আনিস মাঝি জানান, সাইফুলকে উদ্ধারে গেলে মেম্বার গিয়াস ও তার লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, হাতুড়ি ও রামদা দিয়ে আমিসহ আমার চারজনকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করেছে।
 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কোন পক্ষই মামলা করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy