গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

2023-01-07T22:51:39+00:00
2023-01-07T22:51:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১০:৫১ পিএম   (ভিজিট : ২০৬)
X


ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় উপজেলার বাসুটিয়া ফকির বাড়ী এলাকায় দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

মশাখালী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সুলেমান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেন মশাখালী ও গফরগাঁও স্টেশনের মাঝামাঝি বাসুটিয়া ফকির বাড়ী এলাকায় যেতেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মশাখালী ও গফরগাঁও স্টেশনের মাঝামাঝি বাসুটিয়া ফকির বাড়ী এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবর পাওয়া সাথে সাথে রিলিফ ট্রেন রওনা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy