এফডিসিতে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

বিনোদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি (মঙ্গলবার)। এ উপলক্ষে ৯ জানুয়ারি (সোমবার)

2023-01-08T18:51:40+00:00
2023-01-08T18:51:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এফডিসিতে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৬৭)
X

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি (মঙ্গলবার)। এ উপলক্ষে ৯ জানুয়ারি (সোমবার) বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’।

উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। বাচসাসের সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, এদিন দুপুর ২ টা থেকে শুরু হতে যাওয়া উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ এই চারটি সিনেমা প্রদর্শন করা হবে।

‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

বাবু/এসআর






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy