পদত্যাগ করেছে জার্মান প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কয়েকটি বিতর্কিত ঘটনার জেরে পদত্যাগ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। তীব্র সমালোচনার মুখে আজ সোমবার পদত্যাগ করেন তিনি।

2023-01-16T18:31:57+00:00
2023-01-16T18:31:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পদত্যাগ করেছে জার্মান প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৭২)
X

কয়েকটি বিতর্কিত ঘটনার জেরে পদত্যাগ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। তীব্র সমালোচনার মুখে আজ সোমবার পদত্যাগ করেন তিনি। ইউক্রেনকে জার্মানির তৈরি ট্যাংক ও পাঁচ হাজার সামরিক হেলমেট প্রদানের ঘটনা নিয়ে চাপে ছিলেন জার্মানির এই মন্ত্রী।

জার্মানির সশস্ত্র বাহিনীকে উন্নত করতে ব্যর্থ হওয়ার দায়ও তার ওপর চাপান অনেকে। এছাড়াও নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন লামব্রেশট। ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে।

সমালোচকেরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন মিসাইল আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: বিবিসি

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy